দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি-তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নতুন সামরিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম জানিয়েছে, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে, যার লক্ষ্য এই গুরুত্বপূর্ণ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন, ইরান যুদ্ধে জয়ের সুযোগ নেই: ট্রাম্প

সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এর মাধ্যমে একটি ‘নিরাপদ করিডোর’ এবং ‘নিরাপত্তা ছাতা’ তৈরি করা হচ্ছে, যাতে বাণিজ্যিক জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। আল-জাজিরা অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির এক মুখপাত্র জানান, এই উদ্যোগ ইতোমধ্যে জাহাজ মালিক ও বিমা কোম্পানিগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

আরও পড়ুন, চীনের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২১, আহত ৬১

তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। এই অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের একটি প্রধান পথ হওয়ায় এখানে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ উত্তেজনা কমানোর পরিবর্তে নতুন মাত্রা যোগ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি-তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নতুন সামরিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম জানিয়েছে, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে, যার লক্ষ্য এই গুরুত্বপূর্ণ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন, ইরান যুদ্ধে জয়ের সুযোগ নেই: ট্রাম্প

সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এর মাধ্যমে একটি ‘নিরাপদ করিডোর’ এবং ‘নিরাপত্তা ছাতা’ তৈরি করা হচ্ছে, যাতে বাণিজ্যিক জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। আল-জাজিরা অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির এক মুখপাত্র জানান, এই উদ্যোগ ইতোমধ্যে জাহাজ মালিক ও বিমা কোম্পানিগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

আরও পড়ুন, চীনের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২১, আহত ৬১

তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। এই অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের একটি প্রধান পথ হওয়ায় এখানে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ উত্তেজনা কমানোর পরিবর্তে নতুন মাত্রা যোগ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত