গাজীপুরের শ্রীপুরে নিজ মালিকানাধীন ভবন দখল করে রাখার অভিযোগ তুলে ছোট ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী জাহাঙ্গীর আলম (৪৮)। রোববার এক লিখিত বক্তব্যে তিনি জানান, তার পিতা মোঃ আব্দুল করিম ২০১৭ সালের ১৬ আগস্ট ১১৫০৯ নং রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ৫.২৫ শতাংশ জমির ওপর নির্মিত একটি ৫ তলা ভবন তার (জাহাঙ্গীর আলম) ও তার ছোট ভাই মোঃ আল আমিনের নামে লিখে দেন।
পরবর্তীতে তিনি সৌদি আরবে প্রবাসে থাকা অবস্থায় তার ভাই আল আমিন নিজ অংশের ২.৬২৫ শতাংশ জমি ও ভবনের অংশ ২০১৭ সালের ২৭ নভেম্বর ১৬৮৩১ নং দলিলের মাধ্যমে ১ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ৩০০ টাকার বিনিময়ে জাহাঙ্গীর আলমের কাছে হস্তান্তর করেন। এরপর জাহাঙ্গীর আলম ২০১৯ সালে নামজারি সম্পন্ন করে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছেন বলে দাবি করেন।
আরও পড়ুন, জনতা ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্পত্তি হস্তান্তরের পরও তার ভাই ও ভাবি মিথ্যা দাবি তুলে ২০১৮ সালে দেওয়ানী মামলা দায়ের করেন। পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ২০ লাখ টাকার বিনিময়ে আপোষ মীমাংসা হয় এবং ভবিষ্যতে আর কোনো দাবি থাকবে না মর্মে স্ট্যাম্পে স্বাক্ষর করেন বিবাদীপক্ষ। তবে অভিযোগ অনুযায়ী, আপোষের পরও আল আমিন ও তার স্ত্রী স্বপ্না আক্তার ভবনটি দখলে রেখে বসবাস করে আসছেন এবং ভবন ছাড়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তারা অস্বীকৃতি জানিয়ে উল্টো ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
আরও পড়ুন, মহেশপুরে নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি, যুবক আটক
জাহাঙ্গীর আলম আরও বলেন, আমি দেশে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু তারা কোনো সিদ্ধান্ত মানছেন না। বরং আমাকে ও আমার পরিবারকে ক্ষতির হুমকি দিচ্ছেন।” তিনি জানান, এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
বিষয় : গাজীপুর অভিযোগ শ্রীপুর সংবাদ সম্মেলন

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন