গাইবান্ধার পলাশবাড়ীতে জনতা ব্যাংক পিএলসি নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতি কর্মদিবসে লেন-দেন ছাড়াও ব্যাংকিং সার্বিক কার্যক্রম তরান্বিত ও আধুনিক সেবাদানের লক্ষ্যে রোববার (৩ মে) সকাল ১০টায় শাখাটি মহাসড়কের পূর্বাংশে মোল্লা সুপার মার্কেটের দ্বিতল নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকি কার্যক্রম শুরু করা হয়।
পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ শেষে ব্যাংকের গাইবান্ধা এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক আলফার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল বারেক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মনির হোসেন।
আরও পড়ুন, সুনামগঞ্জের জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হলেন মধ্যনগরের চয়নিক
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের গাইবান্ধা এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. সাইফুল ইসলাম, নতুন শাখা ভবন মালিক আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা, পুরাতন শাখা ভবন মালিক আবু তালেব সরকার তারা প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনতা ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম সাদেকী। এসময় ব্যাংকের সম্মানিত সাধারণ গ্রাহকবৃন্দ ছাড়াও কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ব্যাংকের সিনিয়র অফিসার মো. আব্দুর রাজ্জাক সরকার।
আরও পড়ুন, লামায় ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পবিত্র কোরআন তেলওয়াত ও দো’আ পরিচালানা করেন পলাশবাড়ী হারুন মুপার মার্কেটের পেশ ইমাম মাও. মো. মশিউর রহমান। গীতা পাঠ করেন অত্র ব্যাংক শাখার সিনিয়র অফিসার গোপাল চন্দ্র পাল। ব্যাংক কর্তৃপক্ষ উপস্থিত সম্মানিত গ্রাহক, পৃষ্টপোষক ও শুভানুধ্যায়ীদের এখন থেকে নতুন ঠিকানায় যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
বিষয় : পলাশবাড়ী গাইবান্ধা উদ্বোধন জনতা ব্যাংক

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন