নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকায় অটোরিক্সা চুরিকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শরীফ নামে একজন গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে নিয়মিত হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
সরজমিনে গিয়ে জানা যায়, গত ২৮ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মাঝেরচর গ্রামের ইলিয়াছের বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে পারুলিয়া গ্রামের রহম আলীর ছেলে শফিকুল তার সহযোগীদের নিয়ে ঘরের ভিতর থেকে একটি অটোরিক্সা চুরি করে নিয়ে যায়। অটোরিক্সা চুরির সময় স্থানীয় একাধিক সাধারণ মানুষ তাকে দেখে ফেললে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সে কোনো সন্তোষজনক উত্তর দিতে না পেরে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
আরও পড়ুন, সোনারগাঁয়ে হোসেনপুর শিশু বিদ্যানিকেতনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন
পরদিন অটোরিক্সা চুরির বিষয়ে শফিকুলকে জিজ্ঞাসা করা হলে সে বিষয়টি অস্বীকার করে এবং অটোরিক্সা কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি। এ ঘটনার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে এলাকার কুখ্যাত সন্ত্রাসী শফিকুল ও তার পরিবারের সদস্যরা সংঘবদ্ধভাবে লাঠিসোটা নিয়ে ইলিয়াছের বাড়িতে হামলা চালায়। তারা বাড়িতে ভাংচুর করে এবং অগ্নিসংযোগেরও চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এসময় হামলাকারীরা শরীফকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং লাঠিসোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারাত্বক রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, চুরির ঘটনাকে ধামাচাপা দিতে অভিযুক্ত শফিকুলের বাবা রহম আলী স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এলাকায় এবং ইলিয়াছের পরিবারের ওপর বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এমনকি তাদের স্বাভাবিক চলাফেরায় বাধা সৃষ্টি ও জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আরও পড়ুন, মেহেরপুরে লিচু মৌসুমে ৫৫ কোটি টাকার বাজার সম্ভাবনা, চাষিদের মুখে আশার হাসি
এছাড়া স্থানীয় এলাকাবাসীর দাবি, এ ঘটনার পেছনে পারুলিয়া এলাকার নজরুল ইসলাম নামের এক ব্যক্তির প্রভাব রয়েছে, যিনি এর আগে একাধিক মামলার আসামি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন