দৈনিক সংবাদ দিগন্ত

ঈদুল আজহার সম্ভাব্য দিন প্রকাশ, অপেক্ষায় দেশবাসী

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম্মুল কুরা অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা পালিত হতে পারে। সেখানে ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন হিসেবে ধরা হয়েছে। ফলে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।এছাড়া পাকিস্তান-এর জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে। একইভাবে সংযুক্ত আরব আমিরাত-এ বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন , যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ দেশে ফেরত, চলছে বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়া

যুক্তরাজ্য ও ইউরোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ বা ২৮ মে ঈদুল আজহা শুরু হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া।বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন হয়। সেই অনুযায়ী আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর। জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর আসে জিলহজ মাস এবং এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।বর্তমান হিসাব অনুযায়ী, যদি জিলকদ ২৯ দিনে শেষ হয় তবে ২৭ মে ঈদ হতে পারে। আর ৩০ দিনে শেষ হলে ঈদ হবে ২৮ মে।সব মিলিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা ঘিরে প্রস্তুতি শুরু

বিষয় : অপেক্ষা সম্ভাব্য ঈদুল আজহা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈদুল আজহার সম্ভাব্য দিন প্রকাশ, অপেক্ষায় দেশবাসী

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম্মুল কুরা অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা পালিত হতে পারে। সেখানে ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন হিসেবে ধরা হয়েছে। ফলে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।এছাড়া পাকিস্তান-এর জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে। একইভাবে সংযুক্ত আরব আমিরাত-এ বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন , যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ দেশে ফেরত, চলছে বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়া

যুক্তরাজ্য ও ইউরোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ বা ২৮ মে ঈদুল আজহা শুরু হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া।বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন হয়। সেই অনুযায়ী আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর। জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর আসে জিলহজ মাস এবং এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।বর্তমান হিসাব অনুযায়ী, যদি জিলকদ ২৯ দিনে শেষ হয় তবে ২৭ মে ঈদ হতে পারে। আর ৩০ দিনে শেষ হলে ঈদ হবে ২৮ মে।সব মিলিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা ঘিরে প্রস্তুতি শুরু

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত