দৈনিক সংবাদ দিগন্ত

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ দেশে ফেরত, চলছে বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়া

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ দেশে ফেরত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে আসছে।রবিবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটনদূতাবাস জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। দুবাই হয়ে ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন , ডিসি সম্মেলন-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিহত জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-তে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।এর আগে গত ১৬ এপ্রিল তিনি এবং আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।পরবর্তীতে ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করা হয়। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে।৬ মে দুপুর ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পুরো প্রক্রিয়া সমন্বয় করছে মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন

বিষয় : ফেরত লিমনের লাশ বৃষ্টির মরদেহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ দেশে ফেরত, চলছে বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়া

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে আসছে।রবিবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটনদূতাবাস জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। দুবাই হয়ে ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন , ডিসি সম্মেলন-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিহত জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-তে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।এর আগে গত ১৬ এপ্রিল তিনি এবং আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।পরবর্তীতে ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করা হয়। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে।৬ মে দুপুর ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পুরো প্রক্রিয়া সমন্বয় করছে মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত