দৈনিক সংবাদ দিগন্ত

এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রধানের দায়িত্ব পালন মোটেও আরামদায়ক কোনো বিষয় নয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বাইরে থেকে এই চেয়ারকে সহজ বা আরামদায়ক মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত কঠিন দায়িত্বের জায়গা।

তিনি বলেন, এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে দায়িত্বের চাপ অনুভব করতে হয়। জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া সহজ হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়াই একজন দায়িত্বশীল নেতার মূল কাজ। তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, কেবল জনপ্রিয়তার পেছনে ছুটলে বাহবা পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে দেশ ক্ষতিগ্রস্ত হয়। তাই দেশ ও জনগণের স্বার্থে কঠিন হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

তিনি কৃষি ও পরিবেশ খাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘খাল খনন’ কর্মসূচি পুনরায় শুরু করার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, জলাবদ্ধতা ও পানির সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শিক্ষায় বাজেট বাড়ানো, শিক্ষার্থীদের সহায়তা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। অতীতের রাজনৈতিক অস্থিরতা ও হরতালের ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কারণে অর্থনীতি ও কর্মসংস্থান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুন, প্রতিবন্ধীদের সহায়তায় কৃত্রিম পা ও ব্রেইল বই বিতরণ

বিরোধী দলের প্রতি ডেপুটি স্পিকারের পদ গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সবাই মিলেই সংসদকে কার্যকর করতে হবে। শেষে তিনি বলেন, দেশের মানুষ এখন রাজনৈতিক বিতর্ক নয়, সমস্যার সমাধান চায়—তাই সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

বিষয় : কর্মসূচি জাতীয় সংসদ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রধানের দায়িত্ব পালন মোটেও আরামদায়ক কোনো বিষয় নয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বাইরে থেকে এই চেয়ারকে সহজ বা আরামদায়ক মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত কঠিন দায়িত্বের জায়গা।

তিনি বলেন, এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে দায়িত্বের চাপ অনুভব করতে হয়। জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া সহজ হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়াই একজন দায়িত্বশীল নেতার মূল কাজ। তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, কেবল জনপ্রিয়তার পেছনে ছুটলে বাহবা পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে দেশ ক্ষতিগ্রস্ত হয়। তাই দেশ ও জনগণের স্বার্থে কঠিন হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

তিনি কৃষি ও পরিবেশ খাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘খাল খনন’ কর্মসূচি পুনরায় শুরু করার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, জলাবদ্ধতা ও পানির সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শিক্ষায় বাজেট বাড়ানো, শিক্ষার্থীদের সহায়তা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। অতীতের রাজনৈতিক অস্থিরতা ও হরতালের ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কারণে অর্থনীতি ও কর্মসংস্থান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুন, প্রতিবন্ধীদের সহায়তায় কৃত্রিম পা ও ব্রেইল বই বিতরণ

বিরোধী দলের প্রতি ডেপুটি স্পিকারের পদ গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সবাই মিলেই সংসদকে কার্যকর করতে হবে। শেষে তিনি বলেন, দেশের মানুষ এখন রাজনৈতিক বিতর্ক নয়, সমস্যার সমাধান চায়—তাই সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত