দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

আওয়ামী লীগের বিচার শিগগিরই শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল, প্রথম ধাপেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের মূল বেতন

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দিলেন তারেক রহমান

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বাংলাদেশের পক্ষ থেকে তেহরানে শ্রদ্ধা জানালেন স্পিকার, ইরানের নেতৃত্বের সঙ্গে বৈঠক

জুলাই শহীদদের স্মরণসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় দিনের প্রথমার্ধে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জুলাই শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবন্ধীদের সহায়তায় কৃত্রিম পা ও ব্রেইল বই বিতরণ

প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কৃত্রিম পা, নিয়োগপত্র, ব্রেইল বই ও স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফারজানা শারমীন। এছাড়া উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন, বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিবন্ধী ব্যক্তিরা কোনো বোঝা নন; বরং তারা সম্ভাবনাময় মানবসম্পদ। তবে নানা সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তারা দীর্ঘদিন ধরে কর্মসংস্থান থেকে বিচ্ছিন্ন রয়েছেন। বক্তারা জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে পরিচালিত ‘মৈত্রী শিল্প’ প্রকল্পটি প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। ‘মৈত্রী প্লাস্টিক’ পণ্য ও ‘মুক্তা ন্যাচারাল ড্রিংকিং ওয়াটার’ উৎপাদনের মাধ্যমে তাদের আয়মুখ সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন, রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করেছি : মির্জা ফখরুল

২০১৫ সালে চালু হওয়া ‘মুক্তা ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট’ বর্তমানে একটি সম্ভাবনাময় শিল্প উদ্যোগে পরিণত হয়েছে বলেও জানানো হয়। সরকারের নীতিগত সহায়তায় এটিকে আরও আধুনিক ও বাজারমুখী করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে আরও জানানো হয়, ঢাকাসহ চট্টগ্রাম ও রংপুরে উৎপাদন সম্প্রসারণ, নতুন যন্ত্রপাতি সংযোজন এবং বাজারে প্রতিযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহকসেবা জোরদারে ২৪ ঘণ্টার কলসেন্টার চালুর পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন, মিরপুরে হকারদের ডিজিটাল আইডি দিচ্ছে ডিএনসিসি

বক্তারা বলেন, ‘মৈত্রী শিল্প’ শুধু একটি উৎপাদন প্রতিষ্ঠান নয়, এটি একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল—যা প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানের শেষে অতিথিরা এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।

বিষয় : প্রতিবন্ধী ব্রেইল বই কৃত্রিম পা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

প্রতিবন্ধীদের সহায়তায় কৃত্রিম পা ও ব্রেইল বই বিতরণ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত