জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
আরও পড়ুন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে চন্দনাইশে রাতভর মাটি কাটা
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, সিনিয়র জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জেলা লিগ্যাল এইড কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন আইনজীবী, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
আরও পড়ুন, সাভারের সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় আইনগত সহায়তা দিবসের বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। এতে সাধারণ মানুষের মাঝে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
বিষয় : নারায়ণগঞ্জ র্যালি সহায়তা দিবস

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন