রংপুরের মিঠাপুকুরে লোডশেডিংয়ের কারণে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।রোববার বেলা ১১টার দিকে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের এ দৃশ্য সামনে আসে।জানা গেছে, সকাল থেকেই কেন্দ্রটিতে বিদ্যুৎ ছিল না।বারবার জানানো হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।এর মধ্যে ঝড়-বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে।পরীক্ষা চালিয়ে নিতে বাধ্য হয়ে কেন্দ্র কর্তৃপক্ষ মোমবাতি জ্বালিয়ে পরীক্ষার ব্যবস্থা করে।
আরো পড়ুন , নেত্রকোণায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ তিন নারী গ্রেফতার
তবে মোমবাতির আলোতে পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তির শিকার হন শিক্ষার্থীরা।কেন্দ্র সচিব জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে ধরে নিয়ে কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়নি।অন্যদিকে বিদ্যুৎ বিভাগ বলছে, গ্রীড লাইনে ত্রুটি থাকায় সংযোগ দেওয়া সম্ভব হয়নি।এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : পরীক্ষা বিদ্যুৎহীন মোমবাতি

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন