দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩, সাজা ১০ জনের

পুলিশের বিশেষ অভিযান

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ছিনতাইকারী, দুজন মাদক ব্যবসায়ী, সাতজন মাদক সেবনকারী এবং ধর্তব্য অপরাধে তিনজন আসামি রয়েছেন। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরও ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।অভিযানে গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।গ্রেপ্তার ছিনতাইকারী হিসেবে নিশান দে (২২) নামে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। 

আর ও পড়ুন, বৈচিত্র্যময় প্রতিমা, সম্প্রীতির বার্তা ও উৎসবের রঙে সাতক্ষীরা

এ ছাড়া মাদক ব্যবসায়ী হিসেবে শেখ আহম্মদ (৫৬) ও মো. ইব্রাহিম আবিদ (২৬) এবং ধর্তব্য অপরাধে শহিদুল ইসলাম (২৬), রেজাইল করিম (২৬) ও আল মাহমুদের (১৯) নাম রয়েছে।অভিযানে গ্রেপ্তার সাত মাদক সেবনকারী হলেন মো. ইউসুফ (২৫), তানভিরুল ইসলাম ফাহিম (১৯), আসিফ (১৯), মো. হোসেন (২৫), মো. তারেক (২০), ফারুক (১৯) ও সাগর (১৮)।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজার সদর, মহেশখালী, চকরিয়া ও উখিয়াসহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।এদিকে, একই সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে আরও ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : পুলিশ অপরাধ দমনে আসামিকে গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩, সাজা ১০ জনের

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ছিনতাইকারী, দুজন মাদক ব্যবসায়ী, সাতজন মাদক সেবনকারী এবং ধর্তব্য অপরাধে তিনজন আসামি রয়েছেন। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরও ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।অভিযানে গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।গ্রেপ্তার ছিনতাইকারী হিসেবে নিশান দে (২২) নামে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। 

আর ও পড়ুন, বৈচিত্র্যময় প্রতিমা, সম্প্রীতির বার্তা ও উৎসবের রঙে সাতক্ষীরা

এ ছাড়া মাদক ব্যবসায়ী হিসেবে শেখ আহম্মদ (৫৬) ও মো. ইব্রাহিম আবিদ (২৬) এবং ধর্তব্য অপরাধে শহিদুল ইসলাম (২৬), রেজাইল করিম (২৬) ও আল মাহমুদের (১৯) নাম রয়েছে।অভিযানে গ্রেপ্তার সাত মাদক সেবনকারী হলেন মো. ইউসুফ (২৫), তানভিরুল ইসলাম ফাহিম (১৯), আসিফ (১৯), মো. হোসেন (২৫), মো. তারেক (২০), ফারুক (১৯) ও সাগর (১৮)।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজার সদর, মহেশখালী, চকরিয়া ও উখিয়াসহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।এদিকে, একই সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে আরও ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x