দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার

চামড়া ও মাথা উদ্ধার

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়েছে। এ সময় হরিণের মাংসের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বরগুনার পাথরঘাটা থানাধীন দক্ষিণ চরদুয়ানীর কালিয়ার খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বোট থেকে প্রায় ৪ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন,জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা ফেরাতে সমন্বিত মাস্টারপ্ল্যানের উদ্যোগ

এ ঘটনায় অবৈধভাবে হরিণের মাংসের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। একই সঙ্গে মাংস চোরাচালানে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উদ্ধার করা হরিণের মাংস, চামড়া, মাথা, জব্দ করা বোট এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার ও পাচার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। বন্যপ্রাণী হত্যা ও পাচার জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকায় হরিণ শিকার ও মাংস পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বন বিভাগের নজরদারি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : উদ্ধার অভিযান চামড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x