দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় বাংলাদেশের

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে হতাশার হার দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের দেওয়া ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১২২ রানে অলআউট হয়ে ৮৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে দলটির।বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়ে তারা। দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন জেপি ডুমিনি। ৪৯ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি।ডুমিনিকে দারুণ সঙ্গ দেন ওয়েন পারনেল ও মর্ন ভন উইক। পারনেল ১৩ বলে ২২ এবং ভন উইক ১৯ বলে ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট নেন। তবে দক্ষিণ আফ্রিকার রানের গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি বোলাররা।

আরও  পড়ুন, কুশাল মেন্ডিসের রেকর্ডে পাকিস্তানকে হারাল শ্রীলঙ্কা

সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে বাংলাদেশকে ১১.৫ ওভারের মধ্যে ২১১ রান করতে হতো। কঠিন সেই সমীকরণ সামনে রেখে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে দলটি। মাত্র চার রানের মধ্যে দুই উইকেট হারানোর পর দলীয় সংগ্রহ ১০ রানে পৌঁছানোর আগেই তৃতীয় উইকেটের পতন ঘটে।অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ বলে ৩৭ রান করে লড়াইয়ের চেষ্টা করেন। শেষদিকে আরাফাত সানি ৩০ বলে ৩১ রান করেন। তবে তাদের প্রচেষ্টা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে ছয় দলের প্রতিযোগিতায় দুই পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। চারটি ম্যাচে পরাজয়ের ফলে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করতে হয়েছে দলটিকে।

বিষয় : বাংলাদেশে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় বাংলাদেশের

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x