দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

দেশজুড়ে ঝড়ের শঙ্কা, দুই দিন কালবৈশাখী নিয়ে সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের

ঢাকাসহ দেশের চারটি বিভাগে কালবৈশাখী ঝড়

আগামী দুই দিন ঢাকাসহ দেশের চারটি বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।রবিবার দুপুরে এই সতর্কতা জারি করা হয়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।এ সময় বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, এই সময়ে দেশের বিভিন্ন স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এর আগে আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসেও এমন পরিস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছিল।

আরো পড়ুন , জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, যা স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাতে পারে।এছাড়া বজ্রপাত ও শিলাবৃষ্টির ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।আবহাওয়াবিদরা বলছেন, এই সময় কৃষি, বিদ্যুৎ ও পরিবহন খাতে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান করতে এবং অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে।সব মিলিয়ে আগামী ৪৮ ঘণ্টা দেশের বড় অংশে আবহাওয়া পরিস্থিতি ঝুঁকিপূর্ণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয় : সতর্কতা দেশজুড়ে কালবৈশাখী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দেশজুড়ে ঝড়ের শঙ্কা, দুই দিন কালবৈশাখী নিয়ে সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

আগামী দুই দিন ঢাকাসহ দেশের চারটি বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।রবিবার দুপুরে এই সতর্কতা জারি করা হয়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।এ সময় বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, এই সময়ে দেশের বিভিন্ন স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এর আগে আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসেও এমন পরিস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছিল।

আরো পড়ুন , জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, যা স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাতে পারে।এছাড়া বজ্রপাত ও শিলাবৃষ্টির ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।আবহাওয়াবিদরা বলছেন, এই সময় কৃষি, বিদ্যুৎ ও পরিবহন খাতে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান করতে এবং অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে।সব মিলিয়ে আগামী ৪৮ ঘণ্টা দেশের বড় অংশে আবহাওয়া পরিস্থিতি ঝুঁকিপূর্ণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত