প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আহমেদ জোবায়েরের আইনজীবী ফরহাদ হোসাইন নিয়ন।এর আগে, গত ১৮ জুন আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় ওইদিন তিন আসামির জামিন মঞ্জুর করা হয়।জামিন পাওয়া আসামিরা হলেন—আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরী।
আরও পড়ুন, শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ আদেশ
মামলার অভিযোগ অনুযায়ী, প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে গত ১০ মে আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন সৈয়দ আসাদুজ্জামান।মামলা গ্রহণ করে আদালত অভিযুক্তদের ১৭ জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ জুন ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।মামলার অন্য পরোয়ানাভুক্ত দুই আসামি হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং তাদের সন্তান সারাফ নাওয়ার জয়ীতা।সবশেষে জামিন আবেদন নাকচ হওয়ায় প্রতারণা ও জালিয়াতির এ মামলায় আপাতত কারাগারেই থাকছেন আহমেদ জোবায়ের।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন