দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেঙে পড়ার মুখে, ৫ শর্তে চরম অচলাবস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

দীর্ঘদিনের সামরিক উত্তেজনা এবং টানা দুই মাসের সংঘাতের পর শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা এখন ভেঙে পড়ার মুখে।তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে গভীর মতপার্থক্য তৈরি হওয়ায় স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদন অনুযায়ী, আলোচনার টেবিলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ। যুক্তরাষ্ট্র চায় ইরান স্থায়ীভাবে তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ 

করুক। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সীমাবদ্ধতা কোনোভাবেই স্থায়ী হতে পারে না।আরেকটি বড় ইস্যু হলো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হেফাজতে দিতে হবে। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।এদিকে অবরোধ প্রত্যাহার নিয়েও দুই পক্ষ অনড় অবস্থানে রয়েছে। ইরান বলছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নিতে হবে, না হলে হরমুজ প্রণালিতে 

আরো পড়ুন , ইসরাইলি বন্দিশিবিরে নির্যাতনের নতুন অভিযোগ: কুকুর ব্যবহার করে যৌন সহিংসতার দাবি

জাহাজ চলাচলে বিধিনিষেধ বহাল থাকবে। বিপরীতে যুক্তরাষ্ট্র বলছে, চূড়ান্ত চুক্তির আগে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।অর্থনৈতিক ইস্যুতেও রয়েছে বড় বিভেদ। ইরান তাদের বিদেশে আটকে থাকা প্রায় ২০ বিলিয়ন ডলার ফেরত দেওয়ার পাশাপাশি সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে।সবচেয়ে বিস্ময়কর দাবি এসেছে ক্ষতিপূরণ নিয়ে। ইরানের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য প্রায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।বিশ্লেষকদের মতে, এই পাঁচটি শর্তের জটিলতায় শান্তি আলোচনা কার্যত অচলাবস্থায় পৌঁছেছে। দুই পক্ষের অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

বিষয় : উত্তেজনা দীর্ঘদিনের টানা দুই মাসের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেঙে পড়ার মুখে, ৫ শর্তে চরম অচলাবস্থা

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

দীর্ঘদিনের সামরিক উত্তেজনা এবং টানা দুই মাসের সংঘাতের পর শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা এখন ভেঙে পড়ার মুখে।তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে গভীর মতপার্থক্য তৈরি হওয়ায় স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদন অনুযায়ী, আলোচনার টেবিলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ। যুক্তরাষ্ট্র চায় ইরান স্থায়ীভাবে তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ 

করুক। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সীমাবদ্ধতা কোনোভাবেই স্থায়ী হতে পারে না।আরেকটি বড় ইস্যু হলো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হেফাজতে দিতে হবে। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।এদিকে অবরোধ প্রত্যাহার নিয়েও দুই পক্ষ অনড় অবস্থানে রয়েছে। ইরান বলছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নিতে হবে, না হলে হরমুজ প্রণালিতে 

আরো পড়ুন , ইসরাইলি বন্দিশিবিরে নির্যাতনের নতুন অভিযোগ: কুকুর ব্যবহার করে যৌন সহিংসতার দাবি

জাহাজ চলাচলে বিধিনিষেধ বহাল থাকবে। বিপরীতে যুক্তরাষ্ট্র বলছে, চূড়ান্ত চুক্তির আগে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।অর্থনৈতিক ইস্যুতেও রয়েছে বড় বিভেদ। ইরান তাদের বিদেশে আটকে থাকা প্রায় ২০ বিলিয়ন ডলার ফেরত দেওয়ার পাশাপাশি সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে।সবচেয়ে বিস্ময়কর দাবি এসেছে ক্ষতিপূরণ নিয়ে। ইরানের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য প্রায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।বিশ্লেষকদের মতে, এই পাঁচটি শর্তের জটিলতায় শান্তি আলোচনা কার্যত অচলাবস্থায় পৌঁছেছে। দুই পক্ষের অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত