দৈনিক সংবাদ দিগন্ত

মুরগির দাম কমলেও মাছের বাজারে আগুন, চাপে ক্রেতারা

দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানীর বাজারে মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে একই সময়ে মাছের বাজারে নতুন করে দামের চাপ তৈরি হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর রামপুরা, আফতাবনগর ও ডিএনসিসি কৃষি মার্কেট ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত কমেছে।

সোনালি মুরগি এখন বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়, যা আগে ছিল আরও বেশি। ব্রয়লার মুরগির দামও কমে দাঁড়িয়েছে ১৭০ থেকে ১৮০ টাকায়। দেশি মুরগির দাম কমে ৭২০ টাকায় নেমেছে। তবে লেয়ার মুরগির দাম কিছুটা বেড়ে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, খামারে উৎপাদন ও সরবরাহ বাড়ায় মুরগির দাম কমেছে। আগামী দিনে দাম আরও কমতে পারে বলেও তারা আশা করছেন।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্লোবাল সিইওর সৌজন্য সাক্ষাৎ

তবে বিপরীতে মাছের বাজারে দামের উল্টো চিত্র দেখা গেছে। প্রায় সব ধরনের মাছেই কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। পাঙ্গাশ মাছ এখন ২৩০ টাকায়, রুই মাছ ৩৪০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে—গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন, টাকা ছাপিয়ে ঋণ দিলে মূল্যস্ফীতি বাড়বে: অর্থনীতিবিদদের সতর্কতা

সবজির বাজারে অবশ্য কিছুটা স্বস্তি দেখা গেছে। বেশিরভাগ সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। পটল ও করলা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা এবং বেগুন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, মুরগি ও সবজির দাম কিছুটা কমলেও মাছের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। অনেকের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবও বাজারে পড়ছে।

বিষয় : মুরগি বাজার মাছ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মুরগির দাম কমলেও মাছের বাজারে আগুন, চাপে ক্রেতারা

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানীর বাজারে মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে একই সময়ে মাছের বাজারে নতুন করে দামের চাপ তৈরি হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর রামপুরা, আফতাবনগর ও ডিএনসিসি কৃষি মার্কেট ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত কমেছে।

সোনালি মুরগি এখন বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়, যা আগে ছিল আরও বেশি। ব্রয়লার মুরগির দামও কমে দাঁড়িয়েছে ১৭০ থেকে ১৮০ টাকায়। দেশি মুরগির দাম কমে ৭২০ টাকায় নেমেছে। তবে লেয়ার মুরগির দাম কিছুটা বেড়ে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, খামারে উৎপাদন ও সরবরাহ বাড়ায় মুরগির দাম কমেছে। আগামী দিনে দাম আরও কমতে পারে বলেও তারা আশা করছেন।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্লোবাল সিইওর সৌজন্য সাক্ষাৎ

তবে বিপরীতে মাছের বাজারে দামের উল্টো চিত্র দেখা গেছে। প্রায় সব ধরনের মাছেই কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। পাঙ্গাশ মাছ এখন ২৩০ টাকায়, রুই মাছ ৩৪০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে—গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন, টাকা ছাপিয়ে ঋণ দিলে মূল্যস্ফীতি বাড়বে: অর্থনীতিবিদদের সতর্কতা

সবজির বাজারে অবশ্য কিছুটা স্বস্তি দেখা গেছে। বেশিরভাগ সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। পটল ও করলা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা এবং বেগুন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, মুরগি ও সবজির দাম কিছুটা কমলেও মাছের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। অনেকের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবও বাজারে পড়ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত