প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বহুজাতিক ফুটওয়্যার কোম্পানি বাটা গ্রুপ-এর গ্লোবাল সিইও পানোস মাইটারোস। এ সময় উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন। সাক্ষাতে বাংলাদেশের অর্থনীতি, শিল্পখাত এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয় বলে জানা গেছে।
আরও পড়ুন, প্রবাসীদের টাকায় ঘুরছে অর্থনীতির চাকা
প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ও শিল্পখাতে বাটার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, রপ্তানি সম্ভাবনা আরও বাড়াতে বাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠকে বাটা গ্লোবাল সিইও পানোস মাইটারোস বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা এবং ফুটওয়্যার শিল্পের বিকাশ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশে চলমান বিনিয়োগ সম্প্রসারণ এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পোন্নয়নে আরও অবদান রাখার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন, শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থ বিতরণে নগদ
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় বাটার সামাজিক উদ্যোগ। বিশেষ করে ‘বাটা চিলড্রেনস প্রোগ্রাম’-এর মাধ্যমে শিশুদের জন্য পরিচালিত কার্যক্রম এবং সামাজিক দায়িত্বশীল উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশের অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ এবং মানবসম্পদ পরিচালক মালিক মেহেদী কবির। বাটা বাংলাদেশ জানায়, তারা দেশের মানুষের জন্য বিশ্বমানের কমফোর্ট প্রযুক্তি ও সাশ্রয়ী পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি প্রধানমন্ত্রীর সময় ও সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিষয় : সাক্ষাৎ প্রধানমন্ত্রী বাটা গ্লোবাল

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন