দৈনিক সংবাদ দিগন্ত

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে রেকর্ড ভোটগ্রহণ

ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা গণতন্ত্রের এই উৎসবে অংশ নিয়ে রাজ্যের আগামী পাঁচ বছরের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ভোটাধিকার প্রয়োগ করেছেন। পশ্চিমবঙ্গে দুই দফার নির্বাচনের প্রথম পর্যায়ে ব্যাপক ভোটগ্রহণ হয়েছে, আর দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে এক দফাতেই সব আসনের ভোট সম্পন্ন হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পুরো সময়জুড়ে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ সারি ও উৎসবমুখর পরিবেশ দেখা যায়। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটার উপস্থিতির হার দাঁড়ায় প্রায় ৮৯ দশমিক ৯ শতাংশ, যা অত্যন্ত উচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো।

আরও পড়ুন, বিমান হামলায় আহত মোজতবা খামেনি: নিউইয়র্ক টাইমস

নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তিনি কৃষ্ণনগরের জনসভায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন এবং নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করেন। তিনি দাবি করেন, গত ৫০ বছরের মধ্যে এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ও প্রশাসনিক সাফল্যের বার্তা নিয়ে ভোটারদের কাছে যান। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন, ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: নরেন্দ্র মোদী

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বিজেপি ও তৃণমূল উভয়ই কঠিন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে ২৩৪টি আসনে প্রায় ৮২ দশমিক ২ শতাংশ ভোট পড়ে। সেখানে ভোটার সংখ্যা ছিল পাঁচ কোটি ৭০ লাখের বেশি। এআইডিএমকে-বিজেপি জোট ও ডিএমকে-কংগ্রেস জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়-এর উপস্থিতিও নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। ভোটগ্রহণ শেষে এখন সবার দৃষ্টি ফলাফলের দিকে, যা আগামী ৪ মে ঘোষণা করা হবে।

বিষয় : ভোট ভারত তামিলনাড়ু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে রেকর্ড ভোটগ্রহণ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত