রংপুরের মিঠাপুকুর উপজেলায় শিশুদের সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে ৬ মাস (১৮০ দিন) থেকে ৫ বছরের কম বয়সী (৪ বছর ১১ মাস ২৯ দিন) সকল শিশুকে বিনামূল্যে অতিরিক্ত এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। পুরো উপজেলায় মোট ৪০৯টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার ব্যতীত প্রতিদিন অফিস সময়ে টিকাদান কার্যক্রম চলবে এবং বাকি ৪০৮টি কেন্দ্রে ইউনিয়নভিত্তিক নির্ধারিত দিনে টিকা প্রদান করা হবে।
আরও পড়ুন, পাঁচবিবিতে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, অসুস্থ শিশুরা সুস্থ হওয়ার পর ক্যাম্পেইন চলাকালীন যেকোনো কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। এছাড়া, পূর্বে নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় এক বা দুই ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা নেওয়া শিশুরাও ২৮ দিন অতিবাহিত হলে অতিরিক্ত এক ডোজ টিকা গ্রহণ করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এনামুল হক, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, জামায়াত নেতা হাফিজুর রহমান ফকির, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আবু জাহের নোমানসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন, বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ : ৬ মাস ১ মাসের সাজা প্রদান
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মীর হোসেন। টিকাদান কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন রোগ নিয়ন্ত্রক কর্মকর্তা ডাঃ আঃ হালিম। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক হবে।
বিষয় : ক্যাম্পেইন মিঠাপুকুর টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন