হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ঘিরে এবার নতুন আইনি বিতর্ক তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে এবং সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।রোববার, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন জমা দেন। রিটে দাবি করা হয়েছে, হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এটি ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে।আইনজীবীর আবেদনে বলা হয়েছে, কেন এবং কী প্রেক্ষাপটে টিকাদান কর্মসূচি বাতিল করা হয়েছিল, তা নিরপেক্ষভাবে তদন্ত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন প্রয়োজন। সেই সঙ্গে তৎকালীন সিদ্ধান্ত গ্রহণে জড়িতদের ভূমিকা খতিয়ে দেখারও আহ্বান জানানো হয়েছে।রিটে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যসহ মোট ২৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য আরো পড়ুন , একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে তাপপ্রবাহে পুড়ছে ১৪ জেলামন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।জানা গেছে, একই বিষয়ে এর আগে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো ধরনের প্রতিক্রিয়া না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন আবেদনকারী আইনজীবী।এখন প্রশ্ন উঠেছে—হামের টিকা কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল? আর জনস্বাস্থ্য ইস্যুতে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্তের জবাবদিহি নিশ্চিত করতে আদালত কী অবস্থান নেয়, সেটিই এখন দেখার বিষয়। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শিগগিরই বিষয়টির শুনানি হতে পারে বলে জানা গেছে।