দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও।এই পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব রোধে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। এ সময় হামে আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৩ জনে।এর আগে ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় এবং পরে ১২ এপ্রিল থেকে ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হয়।স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এবার সারাদেশে ম্যাসিভভাবে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে এবং পর্যাপ্ত টিকা মজুত রয়েছে।
আরো পড়ুন , সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা
তবে চিকিৎসকরা বলছেন, হামে মৃত্যুর পাশাপাশি অনেক ক্ষেত্রে অন্যান্য জটিলতাও শিশুমৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।চিকিৎসকদের মতে, আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সময়মতো টিকা গ্রহণ করা জরুরি।অভিভাবকদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তারা বলেন, শিশুদের নিয়মিত টিকা দেওয়া এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করাই হামের ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।সব মিলিয়ে, হামের বিস্তার রোধে দেশজুড়ে এই টিকাদান কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বিষয় : দেশজুড়ে টিকাদান হামে আক্রান্ত

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন