সিলেট জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (১৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই সতর্কবার্তা উল্লেখ করা হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এর পাশাপাশি সিলেট অঞ্চলে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এ কারণে সিলেটের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলাচল করতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইভাবে রাতের তাপমাত্রাও উত্তরাঞ্চল ও সিলেটে সামান্য কমতে পারে।
আরো পড়ুন , “সুস্বাস্থ্যের বাংলাদেশ” গড়তে মাঠপর্যায়ে চিকিৎসা ব্যবস্থা ঘোষণা প্রধানমন্ত্রীর
এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রামের দু–এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই পরিবর্তনশীল আবহাওয়ায় জনসাধারণকে বিশেষ সতর্ক থাকার পাশাপাশি নদীপথ ও খোলা জায়গায় চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন