উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, বর্তমানে দেশের বিশেষজ্ঞ চিকিৎসা ও উন্নত ল্যাবরেটরি সুবিধা রাজধানীকেন্দ্রিক হয়ে আছে। এই বৈষম্য দূর করে জেলা ও উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার।সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন-২০২৬”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন , আগামীকাল বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আরও জানান, এটি একদিন বা এক বছরে বাস্তবায়ন সম্ভব নয়, তবে ধাপে ধাপে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের পথে নেওয়া হবে।তিনি বলেন, শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করে একটি “সুস্বাস্থ্যের বাংলাদেশ” গড়াই সরকারের মূল লক্ষ্য।এছাড়া হামের টিকা নিয়ে বিগত সরকারের উদাসীনতাকে তিনি “ক্ষমাহীন অপরাধ” হিসেবে উল্লেখ করেন।সম্মেলনে উপজেলা পর্যায়ের ছয়জন চিকিৎসককে কর্মদক্ষতার জন্য ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম এ মুহিত, সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিষয় : চিকিৎসা স্বাস্থ্যসেবা প্রধানমন্ত্রী

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন