দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামসহ সারাদেশে কাল শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

চট্টগ্রামসহ সারাদেশে আগামীকাল (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা (এমআর) টিকাদান বিশেষ ক্যাম্পেইন। এ কর্মসূচি ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। টিকার সরবরাহ নিয়েও কোনো ধরনের সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোববার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, মোট চাহিদার ১২ লাখ ডোজ টিকার বিপরীতে ইতোমধ্যে ৬ লাখ ৩২ হাজার ডোজ সরবরাহ নিশ্চিত হয়েছে। অবশিষ্ট টিকাগুলোও ক্যাম্পেইন চলাকালীন ধাপে ধাপে পৌঁছে যাবে।

আরও পড়ুন, শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকাবাসীর সড়ক অবরোধ

তিনি বলেন, টিকার ঘাটতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পুরো কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। এমনকি পূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় এমআর বা হামের টিকা নেওয়া থাকলেও বাড়তি সুরক্ষার জন্য পুনরায় টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, বগুড়ায় জামাই ও শাশুড়ি ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গোয়েন্দা পুলিশের জালে গ্রেফতার

টিকা প্রয়োগে নির্দিষ্ট নির্দেশনাও অনুসরণ করা হবে। সে অনুযায়ী, ২ বছরের কম বয়সী শিশুদের ডান উরুর মাঝামাঝি বাইরের অংশে এবং ২ থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ডান বাহুর উপরের বাইরের অংশে চামড়ার নিচে টিকা দেওয়া হবে। তবে অসুস্থ কিংবা হাসপাতালে ভর্তি শিশুদের ক্ষেত্রে সুস্থ না হওয়া পর্যন্ত টিকা প্রয়োগ স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর ক্যাম্পেইনের যেকোনো কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার সুযোগ থাকবে। 

আরও পড়ুন, দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতি ব্যাচের বিদায় সংবর্ধনা

এছাড়া পূর্বে এমআর টিকায় গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সে ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। অভিভাবকের সম্মতি ছাড়া কোনো শিশুকে টিকা দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছে স্বাস্থ্য বিভাগ। সামগ্রিকভাবে, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ ক্যাম্পেইনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। সফল বাস্তবায়নের মাধ্যমে হাম ও রুবেলা প্রতিরোধে কার্যকর অগ্রগতি আশা করছে স্বাস্থ্য বিভাগ।

বিষয় : চট্টগ্রাম হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চট্টগ্রামসহ সারাদেশে কাল শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত