দৈনিক সংবাদ দিগন্ত

রেমিটেন্স প্রবাহ বাড়াতে নগদের নতুন ক্যাম্পেইন ‘ডাবল খুশি’, সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস

দেশে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ আরও বাড়াতে নতুন ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবা ট্যাপট্যাপ সেন্ড-এর মাধ্যমে নগদ অ্যাকাউন্টে রেমিটেন্স গ্রহণ করলে গ্রাহকরা সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার পাশাপাশি এখন অতিরিক্ত ক্যাশ বোনাসও পাবেন।আরও পড়ুন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি, সহজ হলো পুঁজিবাজারে লেনদেন‘রেমিটেন্সে ডাবল খুশি’ নামের এই ক্যাম্পেইনের আওতায়, ন্যূনতম ১০ হাজার টাকা বা তার বেশি রেমিটেন্স গ্রহণ করলে গ্রাহকরা অতিরিক্ত ১ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশ বোনাস পাবেন। একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত বোনাস উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ২০ মে ২০২৬ থেকে এবং চলবে ৩১ মে ২০২৬ পর্যন্ত। অফারটি নিতে হলে গ্রাহকের নগদ অ্যাকাউন্ট সচল এবং ফুল প্রোফাইল সম্পন্ন থাকা বাধ্যতামূলক।আরও পড়ুন, মূল্যস্ফীতির চাপে অর্থনীতি, তবু ৬.৫% প্রবৃদ্ধির লক্ষ্য নতুন বাজেটেএ ছাড়া ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে রেমিটেন্স পাঠানো ও গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও আকর্ষণীয় করতে একাধিক ক্যাম্পেইন চালু রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ‘হার না মানা হার’ ক্যাম্পেইনে নির্দিষ্ট শর্তে রেমিটেন্স গ্রহণকারীরা স্বর্ণের হার জেতার সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে এই ক্যাম্পেইনে একাধিক গ্রাহক পুরস্কার পেয়েছেন।আরও পড়ুন, ‘বিনিয়োগ তলানিতে, বড় সংস্কার ছাড়া উত্তরণ অসম্ভব মাসরুর রিয়াজ প্রতিষ্ঠানটির রেমিটেন্স বিভাগের প্রধান মো. এহসানুল হক বাশার বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রুত, নিরাপদ ও সহজে দেশে পৌঁছে দিতে তারা কাজ করছে। নতুন এই উদ্যোগ বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রেমিটেন্স প্রবাহ বাড়াতে নগদের নতুন ক্যাম্পেইন ‘ডাবল খুশি’, সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস