দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

টিকাদান শুরু হলে এক সপ্তাহেই নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে হামের সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো: সাখাওয়াত হোসাইন। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে টিকাদান কর্মসূচি শুরু হলে এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামের প্রকোপ আগের তুলনায় কিছুটা কমেছে এবং চলমান টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হলে সংক্রমণ দ্রুত কমে আসবে।

আরও পড়ুন, রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন তারেক রহমান

মন্ত্রী বলেন, ‘আমরা হাম মোকাবিলায় লড়াই করছি এবং টিকাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই লড়াই চালিয়ে যাচ্ছি।’ টিকার ঘাটতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, দেশে কোনো ধরনের টিকার সংকট নেই। বিদ্যমান মজুত দিয়ে আগামী জুন পর্যন্ত নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব হবে বলেও জানান তিনি। তবে তিনি স্বীকার করেন, শূন্য দশমিক পাঁচ ডোজের সিরিঞ্জের কিছু ঘাটতি দেখা দিতে পারে। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইউনিসেফ-এর মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে আংশিক সরবরাহ পাওয়া যাবে। বাকি সরঞ্জাম মে মাসের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন, সাবেক ডিজি আফজাল নাছেরের আরও এক দফা রিমান্ড মঞ্জুর

মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে হামের রোগীরা ঢাকায় আসায় রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপ বেড়েছে। এই চাপ কমাতে রাজশাহীসহ বিভিন্ন বিভাগীয় শহরের হাসপাতালে চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে। তিনি জানান, টিকাদান কর্মসূচি বাস্তবায়নে গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা পাওয়া যাচ্ছে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : সংবাদ সম্মেলন টিকাদান স্বাস্থ্যমন্ত্রী হাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

টিকাদান শুরু হলে এক সপ্তাহেই নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশে হামের সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো: সাখাওয়াত হোসাইন। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে টিকাদান কর্মসূচি শুরু হলে এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামের প্রকোপ আগের তুলনায় কিছুটা কমেছে এবং চলমান টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হলে সংক্রমণ দ্রুত কমে আসবে।

আরও পড়ুন, রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন তারেক রহমান

মন্ত্রী বলেন, ‘আমরা হাম মোকাবিলায় লড়াই করছি এবং টিকাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই লড়াই চালিয়ে যাচ্ছি।’ টিকার ঘাটতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, দেশে কোনো ধরনের টিকার সংকট নেই। বিদ্যমান মজুত দিয়ে আগামী জুন পর্যন্ত নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব হবে বলেও জানান তিনি। তবে তিনি স্বীকার করেন, শূন্য দশমিক পাঁচ ডোজের সিরিঞ্জের কিছু ঘাটতি দেখা দিতে পারে। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইউনিসেফ-এর মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে আংশিক সরবরাহ পাওয়া যাবে। বাকি সরঞ্জাম মে মাসের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন, সাবেক ডিজি আফজাল নাছেরের আরও এক দফা রিমান্ড মঞ্জুর

মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে হামের রোগীরা ঢাকায় আসায় রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপ বেড়েছে। এই চাপ কমাতে রাজশাহীসহ বিভিন্ন বিভাগীয় শহরের হাসপাতালে চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে। তিনি জানান, টিকাদান কর্মসূচি বাস্তবায়নে গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা পাওয়া যাচ্ছে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত