দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতায় জোর: গণমাধ্যম সপ্তাহের কর্মসূচী প্রকাশ

ঢাকা, আজ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রী: সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ মে পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। ‘১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ সফল করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এসব কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। 

আরও পড়ুন, যাত্রাবাড়ীতে ভবনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মী মৃত্যু

রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ২২ এপ্রিল বুধবার দিনব্যাপী আলোচনা সভার মধ্য থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সম্পাদক সবুজ হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু, ওমর ফারুক মিয়াজি, আব্দুল বাতেন বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক (অর্থ) শাকিব জামাল,দফতর সম্পাদক মো: জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ প্রমূখ। 

আরও পড়ুন, সংবাদপত্রশিল্পের সমস্যা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক সচিবালয়ে

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ মে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ, ২ মে সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, ৪ মে ‘মিট দ্যা প্রেস’ এর মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিতকরণ, ৫ মে সরকারি-বেসরকারি পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও সোর্সদের সঙ্গে সম্পর্ক জোরদার, ৬ মে ঢাকায় সমাবেশ উপলক্ষে যাত্রা এবং ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে চলো চলো ঢাকা চলো কর্মসূচী ও সাংবাদিক সমাবেশের ঘোষণা করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে দেশের সকল সাংবাদিককে নিজ নিজ সংগঠনের ব্যানারে এসব কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে। 

আরও পড়ুন, ‘স্ত্রীর রাজনীতি, আমার সাংবাদিকতা আলাদা’: জিল্লুর রহমান

এদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও নির্যাতন প্রতিরোধে কার্যকর, নিরপেক্ষ ও শক্তিশালী কাঠামো গড়ে তুলতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এ বহুমাত্রিক পেশাজীবীদের সমন্বয়ে সদস্যপদ প্রদানের একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কমিটিতে প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও রেডিওসহ সকল গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষক, গবেষক, ধর্মীয় নেতা, সমাজকর্মী, অবসরপ্রাপ্ত প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, চিকিৎসক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, নারী ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সভায় সংগঠন এবং সাংবাদিকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো: জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিষয় : কর্মসূচি সাংবাদিক নয়াপল্টন গণমাধ্যম সপ্তাহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতায় জোর: গণমাধ্যম সপ্তাহের কর্মসূচী প্রকাশ

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত