দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সংবাদপত্রশিল্পের সমস্যা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক সচিবালয়ে

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (Newspapers Owners Association of Bangladesh) নেতারা। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংবাদপত্রশিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

আরও পড়ুন, শহীদ ওসমান হাদির ভাই শরিফ ওমর হাদির ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা প্রার্থনা, ইনকিলাব মঞ্চে তোলপাড়

বৈঠকে নোয়াব নেতারা জানান, সংবাদপত্রশিল্প বর্তমানে গভীর অর্থনৈতিক চাপ ও নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এসব সমস্যা নিয়ে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বেশ কিছু বিষয়ে ইতিবাচক অবস্থান জানান। 

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি আগের সরকারের পথ অনুসরণ করবেন না এবং উদার গণতান্ত্রিক ব্যবস্থার পথে এগোতে চান। বৈঠক শেষে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, অনেক দাবির বিষয়ে প্রধানমন্ত্রী একমত হয়েছেন, তবে কিছু বিষয় বাস্তবায়নে সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন, অন্ধ সমর্থন দেশপ্রেম নয়, বুদ্ধিহীন আনুগত্য : আনিস আলমগীর

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, কেউ বিনা কারণে কারাবন্দি বা হয়রানির শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে। এছাড়া সংবাদপত্রের বকেয়া বিল পরিশোধ এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। বৈঠকে নিয়মিত সংলাপ চালুর সিদ্ধান্তও হয়। প্রধানমন্ত্রী প্রতি তিন মাসে একবার সম্পাদক ও সংবাদপত্র মালিকদের সঙ্গে বৈঠক করার আশ্বাস দেন।

বিষয় : বৈঠক নেতা সচিবালয় প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সংবাদপত্রশিল্পের সমস্যা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক সচিবালয়ে

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (Newspapers Owners Association of Bangladesh) নেতারা। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংবাদপত্রশিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

আরও পড়ুন, শহীদ ওসমান হাদির ভাই শরিফ ওমর হাদির ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা প্রার্থনা, ইনকিলাব মঞ্চে তোলপাড়

বৈঠকে নোয়াব নেতারা জানান, সংবাদপত্রশিল্প বর্তমানে গভীর অর্থনৈতিক চাপ ও নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এসব সমস্যা নিয়ে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বেশ কিছু বিষয়ে ইতিবাচক অবস্থান জানান। 

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি আগের সরকারের পথ অনুসরণ করবেন না এবং উদার গণতান্ত্রিক ব্যবস্থার পথে এগোতে চান। বৈঠক শেষে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, অনেক দাবির বিষয়ে প্রধানমন্ত্রী একমত হয়েছেন, তবে কিছু বিষয় বাস্তবায়নে সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন, অন্ধ সমর্থন দেশপ্রেম নয়, বুদ্ধিহীন আনুগত্য : আনিস আলমগীর

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, কেউ বিনা কারণে কারাবন্দি বা হয়রানির শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে। এছাড়া সংবাদপত্রের বকেয়া বিল পরিশোধ এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। বৈঠকে নিয়মিত সংলাপ চালুর সিদ্ধান্তও হয়। প্রধানমন্ত্রী প্রতি তিন মাসে একবার সম্পাদক ও সংবাদপত্র মালিকদের সঙ্গে বৈঠক করার আশ্বাস দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত