দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যাত্রাবাড়ীতে ভবনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মী মৃত্যু

ভবনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মী মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত কিশোরের নাম শাহআলম। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।জানা গেছে, শাহআলম ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকত এবং স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করত।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর প্রতিবেশী কামরুজ্জামানসহ দুজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

আরো পড়ুন , রাজধানীর তেজগাঁও এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ আসামি আটক

 কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।প্রতিবেশী কামরুজ্জামান জানান, তারা বিকট শব্দ শুনে বাইরে বের হন এবং দেখেন শাহআলম নিচে পড়ে ছটফট করছে। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।তিনি আরও জানান, শাহআলমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে কীভাবে সে ভবন থেকে পড়ে গেল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনাটি এলাকায় শোকের ছায়া সৃষ্টি করেছে।

বিষয় : মৃত্যু গার্মেন্টস কর্মী ছাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যাত্রাবাড়ীতে ভবনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মী মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত কিশোরের নাম শাহআলম। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।জানা গেছে, শাহআলম ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকত এবং স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করত।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর প্রতিবেশী কামরুজ্জামানসহ দুজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

আরো পড়ুন , রাজধানীর তেজগাঁও এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ আসামি আটক

 কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।প্রতিবেশী কামরুজ্জামান জানান, তারা বিকট শব্দ শুনে বাইরে বের হন এবং দেখেন শাহআলম নিচে পড়ে ছটফট করছে। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।তিনি আরও জানান, শাহআলমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে কীভাবে সে ভবন থেকে পড়ে গেল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনাটি এলাকায় শোকের ছায়া সৃষ্টি করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত