দৈনিক সংবাদ দিগন্ত

বিদ্যুৎ সংকটে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতার কারণে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন, আইইউবিএটি ও চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে সমস্যা দেখা দেওয়ায় ২২ এপ্রিল দুপুর ১টা থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। 

তবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই সাময়িক বন্ধের পর বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি পুনরায় চালু হবে।

আরও পড়ুন, ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ’ দাবিতে রাবিতে ছাত্রদলের কর্মসূচি, পাল্টা ফটোসেশন ছাত্রশিবিরের

একই সঙ্গে ভর্তি কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার যথারীতি চলবে বলেও জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে বিঘ্ন এড়াতেই দ্রুত সমস্যার সমাধানে কাজ চলছে।

বিষয় : সিরাজগঞ্জ বন্ধ বিদ্যুৎ সংকট খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিদ্যুৎ সংকটে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতার কারণে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন, আইইউবিএটি ও চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে সমস্যা দেখা দেওয়ায় ২২ এপ্রিল দুপুর ১টা থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। 

তবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই সাময়িক বন্ধের পর বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি পুনরায় চালু হবে।

আরও পড়ুন, ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ’ দাবিতে রাবিতে ছাত্রদলের কর্মসূচি, পাল্টা ফটোসেশন ছাত্রশিবিরের

একই সঙ্গে ভর্তি কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার যথারীতি চলবে বলেও জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে বিঘ্ন এড়াতেই দ্রুত সমস্যার সমাধানে কাজ চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত