যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক সময়ের ঘনিষ্ঠ দুই রক্ষণশীল মুখ এখন প্রকাশ্যে মুখোমুখি অবস্থানে। সাবেক ফক্স নিউজ উপস্থাপক ও প্রভাবশালী ভাষ্যকার টাকার কার্লসন জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার জন্য তিনি এখন অনুশোচনায় ভুগছেন।
আরও পড়ুন, ওমান উপসাগরে জব্দ জাহাজ ঘিরে উত্তেজনা: চীনের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, বেইজিংয়ের কড়া অস্বীকার
কার্লসন বলেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প-কে সমর্থন ও পরামর্শ দেওয়ার কারণে তিনি দীর্ঘদিন মানসিকভাবে কষ্টে থাকবেন। তাঁর মতে, অনেক ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করার দায়ও তিনি এড়াতে পারেন না।
আরও পড়ুন, ইসলামাবাদে রেড জোন সিলগালা, খুলে দেওয়া হলো কিছু রুট
একটি সাম্প্রতিক পডকাস্টে নিজের ভাই বাকলের সঙ্গে আলাপচারিতায় কার্লসন বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা নিয়ে চলমান পরিস্থিতিতে নিজের অতীত অবস্থানের কারণে তিনি নিজেকেও দায়ী মনে করছেন। তিনি আরও বলেন, “মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি দুঃখিত”—এটি তাঁর ব্যক্তিগত অনুশোচনার অংশ।
বিষয় : যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প কার্লসন

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক সময়ের ঘনিষ্ঠ দুই রক্ষণশীল মুখ এখন প্রকাশ্যে মুখোমুখি অবস্থানে। সাবেক ফক্স নিউজ উপস্থাপক ও প্রভাবশালী ভাষ্যকার টাকার কার্লসন জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার জন্য তিনি এখন অনুশোচনায় ভুগছেন।
আরও পড়ুন, ওমান উপসাগরে জব্দ জাহাজ ঘিরে উত্তেজনা: চীনের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, বেইজিংয়ের কড়া অস্বীকার
কার্লসন বলেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প-কে সমর্থন ও পরামর্শ দেওয়ার কারণে তিনি দীর্ঘদিন মানসিকভাবে কষ্টে থাকবেন। তাঁর মতে, অনেক ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করার দায়ও তিনি এড়াতে পারেন না।
আরও পড়ুন, ইসলামাবাদে রেড জোন সিলগালা, খুলে দেওয়া হলো কিছু রুট
একটি সাম্প্রতিক পডকাস্টে নিজের ভাই বাকলের সঙ্গে আলাপচারিতায় কার্লসন বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা নিয়ে চলমান পরিস্থিতিতে নিজের অতীত অবস্থানের কারণে তিনি নিজেকেও দায়ী মনে করছেন। তিনি আরও বলেন, “মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি দুঃখিত”—এটি তাঁর ব্যক্তিগত অনুশোচনার অংশ।

আপনার মতামত লিখুন