দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

পাবনা সদরে ভোররাতের অভিযানে অস্ত্রের ভাণ্ডার উদ্ধার, গ্রেফতার ১ পলাতক ১

পাবনা সদর উপজেলার পৌর এলাকার আরিফপুর হাজিরহাট মাদারবাড়ী এলাকায় ভোররাতে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর এক আসামি পলাতক রয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে আরিফপুর হাজিরহাট এলাকায় আব্দুস সালাম ড্রাইভারের বাড়ির সামনে অবস্থিত একটি ফাঁকা জমির কচুগাছের ঝোঁপ এবং পলাতক আসামি শুভ ফকিরের বসতবাড়ির পরিত্যক্ত রান্নাঘর ও শয়নকক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন, শ্রীপুরে বিয়ের প্রলোভনে প্রতারণা, স্বর্ণ ও টাকা নিয়ে বিদেশে স্বামী

গ্রেফতারকৃত আসামি রব্বেল হোসেনের ছেলে অলি হোসেন(৩২) আরিফপুর পূর্ব (হাজিরহাট) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলার তথ্য রয়েছে। অন্যদিকে পলাতক আসামি সাইদুল ইসলামের ছেলে শুভ ফকির (২৫) বর্তমানে আরিফপুর পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধেও একটি চুরির মামলার তথ্য পাওয়া গেছে।অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, তিনটি বিদেশি .২২ বোরের সচল রিভলভার, একটি দেশীয় ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন এবং দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি।

আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের শাকিলা ফারজানার হাতে বিএনপির মনোনয়ন

উদ্ধারকৃত রিভলভারগুলোর ব্যারেলে ‘পাকিস্থান থেকে তৈরি’ লেখা রয়েছে এবং সেগুলো ফায়ারিং পিনসহ সচল অবস্থায় পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : অভিযান পলাতক পাবনা গ্রেফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পাবনা সদরে ভোররাতের অভিযানে অস্ত্রের ভাণ্ডার উদ্ধার, গ্রেফতার ১ পলাতক ১

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

পাবনা সদর উপজেলার পৌর এলাকার আরিফপুর হাজিরহাট মাদারবাড়ী এলাকায় ভোররাতে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর এক আসামি পলাতক রয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে আরিফপুর হাজিরহাট এলাকায় আব্দুস সালাম ড্রাইভারের বাড়ির সামনে অবস্থিত একটি ফাঁকা জমির কচুগাছের ঝোঁপ এবং পলাতক আসামি শুভ ফকিরের বসতবাড়ির পরিত্যক্ত রান্নাঘর ও শয়নকক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন, শ্রীপুরে বিয়ের প্রলোভনে প্রতারণা, স্বর্ণ ও টাকা নিয়ে বিদেশে স্বামী

গ্রেফতারকৃত আসামি রব্বেল হোসেনের ছেলে অলি হোসেন(৩২) আরিফপুর পূর্ব (হাজিরহাট) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলার তথ্য রয়েছে। অন্যদিকে পলাতক আসামি সাইদুল ইসলামের ছেলে শুভ ফকির (২৫) বর্তমানে আরিফপুর পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধেও একটি চুরির মামলার তথ্য পাওয়া গেছে।অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, তিনটি বিদেশি .২২ বোরের সচল রিভলভার, একটি দেশীয় ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন এবং দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি।

আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের শাকিলা ফারজানার হাতে বিএনপির মনোনয়ন

উদ্ধারকৃত রিভলভারগুলোর ব্যারেলে ‘পাকিস্থান থেকে তৈরি’ লেখা রয়েছে এবং সেগুলো ফায়ারিং পিনসহ সচল অবস্থায় পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত