গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। এ ঘটনায় পলাতক স্বামী ফোরকানকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।শনিবার সন্ধ্যায় নিহত শারমিন খানমের বাবা মোহাম্মদ সাহাদৎ মোল্লা কাপাসিয়া থানায় মামলাটি করেন। মামলায় আরও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।পুলিশ জানায়, শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।আরও পড়ুন , গঙ্গাচড়ায় মাদকবিরোধী অভিযানে এসকাফ সিরাপসহ আটক ২, স্বস্তি স্থানীয়দের মাঝে পরে শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।নিহতরা হলেন—শারমিন খানম, তার তিন মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং শারমিনের ভাই রসুল মিয়া।কাপাসিয়া থানার ওসি শাহিনুর আলম জানান, ঘটনার তদন্ত চলছে এবং পলাতক ফোরকানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। কী কারণে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।আরও পড়ুন , পরীক্ষার দায়িত্বে অবহেলা: কক্ষে ডিউটি ফেলে বেঞ্চে ঘুমাচ্ছিলেন শিক্ষক, ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ