দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

দুপচাঁচিয়ার বহুল আলোচিত মানিক চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বহুল আলোচিত মানিক চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ার জেলার, দুপচাঁচিয়ায় থানার বহুল আলোচিত মানিক চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি ফিরোজ হোসেন কাকরুলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ দিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হলো সে। গত ১৮ মে দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিরা গ্রামে ছাগলকে কলা পাতা ও ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ ফিরোজ হোসেন কাকরুল ও তার ভাতিজা রেজাউল ইসলাম ভিকটিম মানিক চৌধুরীর ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। লাঠির আঘাতে গুরুতর আহত হন মানিক। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।​হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি ফিরোজ হোসেন কাকরুল আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আসছিল।

আরও পড়ুন, সাভারে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে

​গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমানের দিকনির্দেশনায় থানা পুলিশের একটি চৌকস দল মাঠে নামে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান নিশ্চিত করা হয়।​গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে বগুড়া জেলার গাবতলী থানার উনচুরখী গ্রামে অভিযান চালিয়ে কাকরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের বিশেষ টিম৷ দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, মানিক চৌধুরী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ তৎপর ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গাবতলী থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : পলাতক গণহত্যা মামলা আসামি গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

দুপচাঁচিয়ার বহুল আলোচিত মানিক চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার জেলার, দুপচাঁচিয়ায় থানার বহুল আলোচিত মানিক চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি ফিরোজ হোসেন কাকরুলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ দিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হলো সে। গত ১৮ মে দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিরা গ্রামে ছাগলকে কলা পাতা ও ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ ফিরোজ হোসেন কাকরুল ও তার ভাতিজা রেজাউল ইসলাম ভিকটিম মানিক চৌধুরীর ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। লাঠির আঘাতে গুরুতর আহত হন মানিক। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।​হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি ফিরোজ হোসেন কাকরুল আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আসছিল।

আরও পড়ুন, সাভারে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে

​গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমানের দিকনির্দেশনায় থানা পুলিশের একটি চৌকস দল মাঠে নামে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান নিশ্চিত করা হয়।​গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে বগুড়া জেলার গাবতলী থানার উনচুরখী গ্রামে অভিযান চালিয়ে কাকরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের বিশেষ টিম৷ দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, মানিক চৌধুরী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ তৎপর ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গাবতলী থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত