গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিয়ের প্রলোভনে প্রতারণা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা আত্মসাৎ করে স্বামী বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ আরিফা আক্তার শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ জুলাই ইয়াছিন আরাফাত নামের এক ব্যক্তি আরিফা আক্তারকে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে গিয়ে দাম্পত্য জীবন শুরু করেন। তবে বিয়ের পর থেকে কাবিন রেজিস্ট্রি না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে আসছিলেন তিনি।
আরও পড়ুন, মাদারীপুরে ডিবির অভিযানে ইয়াবা-অস্ত্রসহ ৩ জন গ্রেফতার
ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে তার সঙ্গে নিয়ে যাওয়া প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার (মূল্য আনুমানিক ৭ লাখ ৩৫ হাজার টাকা), ৫ ভরি রূপার অলঙ্কার ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যদের সহায়তায় এসব নিয়ে ইয়াছিন আরাফাত বিদেশে চলে যান। এদিকে, স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি যোগাযোগ এড়িয়ে যান এবং হুমকি প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে শ্বশুরবাড়িতে গিয়ে ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্তের আরও একটি স্ত্রী রয়েছে, যার বিষয়ে তাকে আগে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের শাকিলা ফারজানার হাতে বিএনপির মনোনয়ন
গত ১২ এপ্রিল বিকেলে বিষয়টি মীমাংসার জন্য ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়িতে গেলে অভিযুক্তের পরিবারের সদস্যরা তাদের গালিগালাজ, অপমান ও হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগী বর্তমানে বিচার ও তার আত্মসাৎকৃত স্বর্ণালঙ্কার ও অর্থ ফেরতসহ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন