দৈনিক সংবাদ দিগন্ত

ইরানে হাজারো মানুষের বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের বার্তা

রাজধানী তেহরান-এ হাজার হাজার মানুষ সমাবেশ

ইরান সরকারের সমর্থনে রাজধানী তেহরান-এ হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। বিক্ষোভে অংশ নেওয়া জনতা দেশটির কর্মকর্তাদের প্রতি কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান।সমাবেশে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করেন। বিক্ষোভকারী মাসুমেহ আলিমোহাম্মাদি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র অতীতে করা কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই কূটনৈতিক আলোচনা চালিয়ে গেলেও সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন , শাহবাজ–পেজেশকিয়ান ফোনালাপে মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগ ও কূটনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

আরেক অংশগ্রহণকারী হামিদরেজা হেইদারি বলেন, ইরানি জনগণ যুদ্ধকে ভয় পায় না এবং দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব আরও শক্তভাবে দেওয়া হবে।সমাবেশে নেগিন ঘোলিজাদে সরকারকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে নতি স্বীকারে বাধ্য করেই শান্তির পথ তৈরি করতে হবে।

বিষয় : সমাবেশ বিক্ষোভ জনতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ইরানে হাজারো মানুষের বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের বার্তা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ইরান সরকারের সমর্থনে রাজধানী তেহরান-এ হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। বিক্ষোভে অংশ নেওয়া জনতা দেশটির কর্মকর্তাদের প্রতি কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান।সমাবেশে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করেন। বিক্ষোভকারী মাসুমেহ আলিমোহাম্মাদি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র অতীতে করা কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই কূটনৈতিক আলোচনা চালিয়ে গেলেও সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন , শাহবাজ–পেজেশকিয়ান ফোনালাপে মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগ ও কূটনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

আরেক অংশগ্রহণকারী হামিদরেজা হেইদারি বলেন, ইরানি জনগণ যুদ্ধকে ভয় পায় না এবং দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব আরও শক্তভাবে দেওয়া হবে।সমাবেশে নেগিন ঘোলিজাদে সরকারকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে নতি স্বীকারে বাধ্য করেই শান্তির পথ তৈরি করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত