দৈনিক সংবাদ দিগন্ত

শাহবাজ–পেজেশকিয়ান ফোনালাপে মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগ ও কূটনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

শাহবাজ–পেজেশকিয়ান ফোনালাপে মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন।পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, প্রায় ৪৫ মিনিটের এই ফোনালাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক।আলোচনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান সবসময়ই আন্তরিক ও সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

আরো পড়ুন , রাস্তার ঝালমুড়ি খেয়ে চমকে দিলেন মোদি

ফোনালাপে তিনি সৌদি আরব, কাতার ও তুরস্কের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার বিষয়ও ইরানের প্রেসিডেন্টকে অবহিত করেন। এসব উদ্যোগ আঞ্চলিক ঐকমত্য গঠনের লক্ষ্যে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।এছাড়া, পাকিস্তান সফররত ইরানি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ওই দলে ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।তিনি পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরকেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।পাকিস্তান সরকার জানিয়েছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে তাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিষয় : ফোনালাপ কূটনৈতিক সহযোগিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

শাহবাজ–পেজেশকিয়ান ফোনালাপে মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগ ও কূটনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন।পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, প্রায় ৪৫ মিনিটের এই ফোনালাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক।আলোচনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান সবসময়ই আন্তরিক ও সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

আরো পড়ুন , রাস্তার ঝালমুড়ি খেয়ে চমকে দিলেন মোদি

ফোনালাপে তিনি সৌদি আরব, কাতার ও তুরস্কের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার বিষয়ও ইরানের প্রেসিডেন্টকে অবহিত করেন। এসব উদ্যোগ আঞ্চলিক ঐকমত্য গঠনের লক্ষ্যে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।এছাড়া, পাকিস্তান সফররত ইরানি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ওই দলে ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।তিনি পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরকেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।পাকিস্তান সরকার জানিয়েছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে তাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত