মিঠাপুকুরের গড়ের মাথা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চা চক্রে অংশ নেন জনতার এমপি হিসেবে পরিচিত গোলাম রব্বানী। এসময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সামাজিক সচেতনতা নিয়ে মতবিনিময় করেন।চা চক্রে উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে গোলাম রব্বানী বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান এবং কোথাও মাদক ব্যবসা বা মাদক বিক্রির তথ্য পাওয়া গেলে তা প্রশাসন ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছে জানানোর অনুরোধ করেন।আরও পড়ুন , বাউফলে সেতুমন্ত্রীর সফরে উত্তেজনা, এক ঘণ্টা আটকে থাকার পর এলাকা ত্যাগতিনি আরও বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”এসময় স্থানীয় জনগণ এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। গোলাম রব্বানী মনোযোগ সহকারে সেসব বিষয় শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।চা চক্রে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক সময় কাটান তিনি। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও প্রাণবন্ত আলাপচারিতায় পুরো আয়োজনটি হয়ে ওঠে উষ্ণ ও আনন্দঘন। উপস্থিত অনেকেই বলেন, সাধারণ মানুষের পাশে থেকে তাদের কথা শোনার এই উদ্যোগ প্রশংসনীয়।আরও পড়ুন , ঈদের পশু নিয়ে হাটে যাওয়ার পথে গাড়ি উল্টে চালক নিহত, আহত ৩