বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাই-পরবর্তী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটাররা মুখিয়ে আছে। গত ১৭ বছর মানুষ যে পরিমাণ কষ্ট পেয়েছে, জেল খেটেছে, আঘাত পেয়েছে, বাড়িঘরছাড়া হয়েছে তা আর হতে দেওয়া যাবে না। সবাই মিলে আমরা নতুন গণতন্ত্রের জন্য কাজ করতে চাই। আজ জনতা জেগেছে, কাউকে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না।শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন , মতলবে পাগলা কুকুরের আক্রমণে ১৮ জন শিশু আহত
আপনার মতামত লিখুন