দৈনিক সংবাদ দিগন্ত

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রায় ৪৫ মিনিটব্যাপী টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, এই ফোনালাপ ছিল উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ।আলোচনায় দুই নেতা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান সবসময়ই গঠনমূলক ও আন্তরিক ভূমিকা পালন করে আসছে।

আরও পড়ুন, যুদ্ধনীতি ও নেতৃত্ব নিয়ে ক্ষোভ, ইসরায়েলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণবিক্ষোভ

তিনি ইরানসহ সৌদি আরব, কাতার ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার বিষয়ও ইরানের প্রেসিডেন্টকে অবহিত করেন। এসব আলোচনা একটি আঞ্চলিক ঐকমত্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী সম্প্রতি ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের পাকিস্তান সফরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওই দলে ছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আরও পড়ুন, যুদ্ধবিরতির মাঝেই শক্তি বাড়াচ্ছে ইরান: ক্ষেপণাস্ত্র-ড্রোন সক্ষমতা বৃদ্ধির দাবি

এছাড়া পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাম্প্রতিক তেহরান সফরের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন শাহবাজ শরিফ। তিনি বলেন, ওই সফরে দুই দেশের মধ্যে যে গঠনমূলক আলোচনা হয়েছে, তা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে তাদের ‘সৎ ও আন্তরিক প্রচেষ্টা’ অব্যাহত রাখবে।

বিষয় : পাকিস্তান ফোনালাপ মাসুদ পেজেশকিয়ান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে শাহবাজ শরিফ

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রায় ৪৫ মিনিটব্যাপী টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, এই ফোনালাপ ছিল উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ।আলোচনায় দুই নেতা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান সবসময়ই গঠনমূলক ও আন্তরিক ভূমিকা পালন করে আসছে।

আরও পড়ুন, যুদ্ধনীতি ও নেতৃত্ব নিয়ে ক্ষোভ, ইসরায়েলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণবিক্ষোভ

তিনি ইরানসহ সৌদি আরব, কাতার ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার বিষয়ও ইরানের প্রেসিডেন্টকে অবহিত করেন। এসব আলোচনা একটি আঞ্চলিক ঐকমত্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী সম্প্রতি ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের পাকিস্তান সফরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওই দলে ছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আরও পড়ুন, যুদ্ধবিরতির মাঝেই শক্তি বাড়াচ্ছে ইরান: ক্ষেপণাস্ত্র-ড্রোন সক্ষমতা বৃদ্ধির দাবি

এছাড়া পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাম্প্রতিক তেহরান সফরের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন শাহবাজ শরিফ। তিনি বলেন, ওই সফরে দুই দেশের মধ্যে যে গঠনমূলক আলোচনা হয়েছে, তা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে তাদের ‘সৎ ও আন্তরিক প্রচেষ্টা’ অব্যাহত রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত