দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

গঙ্গাচড়ায় উন্নয়নের ছোঁয়া: একদিনে একাধিক সড়ক কাজের উদ্বোধন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সড়ক উন্নয়ন কার্যক্রমে নতুন গতি এসেছে। একাধিক গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি আলমবিদিতর ইউনিয়নের কুটিরঘাট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই দিনে ওই ইউনিয়নের কচুয়া টেপারহাট সড়কের সুইচ গেট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন।

এছাড়াও বেতগাড়ী ইউনিয়নের সাতানী শেরপুর এলাকার গফুরের মোড় থেকে পুটিমারী পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। এসব সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গঙ্গাচড়া, রংপুরের বাস্তবায়নে সম্পন্ন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান বলেন, অনেকে মনে করেছিল এখানে উন্নয়ন হবে না। আমরা কাজের মাধ্যমেই সেই ধারণার জবাব দিতে চাই।”

আরও পড়ুন, ডিউটির সময় নিজের অস্ত্রেই প্রাণ দিলেন পুলিশ কনস্টেবল সম্রাট

সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী বলেন, গঙ্গাচড়ার প্রতিটি ইউনিয়নের উন্নয়নই আমাদের অগ্রাধিকার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে মানুষের জীবনমান আরও সহজ হবে। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই।”

আরও পড়ুন, কুষ্টিয়ায় কর্মবিরতি প্রত্যাহার, পুলিশের মধ্যস্থতায় চালু হলো বাস চলাচল

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, এসব সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম,  মিডিয়া বিভাগের প্রধান আশরাফুল আলমসহ উপজেলা ও ইউনিয়ন  আমির সামিউল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : রংপুর সড়ক উদ্বোধন গঙ্গাচড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গঙ্গাচড়ায় উন্নয়নের ছোঁয়া: একদিনে একাধিক সড়ক কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x