দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

শার্শায় খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

যশোরের শার্শায় শহীদ জিয়া স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরিদর্শনকালে তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। এসব খাল খননের মাধ্যমে স্থানীয় পানিসমস্যা সমাধান হবে এবং এতে কোনো ব্যক্তি বা দল লাভবান হবে না বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন, কুষ্টিয়ায় সকাল থেকে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রী

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা অনেক খাল অবৈধভাবে দখল করে রেখেছে। এসব দখল ও দূষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে কেউ খাল দখল করতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।শুক্রবার দুপুরে জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে তিনি খালটি পরিদর্শন করেন। এ সময় তিনি খালের উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

আরও পড়ুন, রাজবাড়ীতে গোপন অভিযানে হত্যা মামলার আসামি আটক

স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সূত্রে জানা যায়, উলাশী-যদুনাথপুর খালটি ১৯৭৬ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রথম খনন করা হয়। পরবর্তীতে দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় এটি অস্তিত্ব সংকটে পড়ে। বর্তমানে খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয়ভাবে এটি ‘জিয়া খাল’ নামে পরিচিত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ এপ্রিল খাল পুনঃখননসহ যশোরে একটি ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া ওই দিন একটি জনসভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

বিষয় : যশোর পরিদর্শন পানিসম্পদ প্রতিমন্ত্রী শার্শা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শার্শায় খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

যশোরের শার্শায় শহীদ জিয়া স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরিদর্শনকালে তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। এসব খাল খননের মাধ্যমে স্থানীয় পানিসমস্যা সমাধান হবে এবং এতে কোনো ব্যক্তি বা দল লাভবান হবে না বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন, কুষ্টিয়ায় সকাল থেকে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রী

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা অনেক খাল অবৈধভাবে দখল করে রেখেছে। এসব দখল ও দূষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে কেউ খাল দখল করতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।শুক্রবার দুপুরে জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে তিনি খালটি পরিদর্শন করেন। এ সময় তিনি খালের উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

আরও পড়ুন, রাজবাড়ীতে গোপন অভিযানে হত্যা মামলার আসামি আটক

স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সূত্রে জানা যায়, উলাশী-যদুনাথপুর খালটি ১৯৭৬ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রথম খনন করা হয়। পরবর্তীতে দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় এটি অস্তিত্ব সংকটে পড়ে। বর্তমানে খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয়ভাবে এটি ‘জিয়া খাল’ নামে পরিচিত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ এপ্রিল খাল পুনঃখননসহ যশোরে একটি ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া ওই দিন একটি জনসভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত