দৈনিক সংবাদ দিগন্ত

শার্শায় খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

যশোরের শার্শায় শহীদ জিয়া স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরিদর্শনকালে তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। এসব খাল খননের মাধ্যমে স্থানীয় পানিসমস্যা সমাধান হবে এবং এতে কোনো ব্যক্তি বা দল লাভবান হবে না বলে তিনি মন্তব্য করেন।আরও পড়ুন, কুষ্টিয়ায় সকাল থেকে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীতিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা অনেক খাল অবৈধভাবে দখল করে রেখেছে। এসব দখল ও দূষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে কেউ খাল দখল করতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।শুক্রবার দুপুরে জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে তিনি খালটি পরিদর্শন করেন। এ সময় তিনি খালের উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।আরও পড়ুন, রাজবাড়ীতে গোপন অভিযানে হত্যা মামলার আসামি আটকস্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সূত্রে জানা যায়, উলাশী-যদুনাথপুর খালটি ১৯৭৬ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রথম খনন করা হয়। পরবর্তীতে দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় এটি অস্তিত্ব সংকটে পড়ে। বর্তমানে খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয়ভাবে এটি ‘জিয়া খাল’ নামে পরিচিত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ এপ্রিল খাল পুনঃখননসহ যশোরে একটি ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া ওই দিন একটি জনসভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

শার্শায় খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী