লেবাননে ১০ দিনের চলমান যুদ্ধবিরতির মধ্যে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত করেছে ইরান। ফলে এখন থেকে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জানান, যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা থাকবে না।
আরও পড়ুন, অবরোধ ভেঙে হরমুজ পেরোল ইরানি তেলবাহী ট্যাঙ্কার
তিনি বলেন, লেবাননে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতির সময় এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকার বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতা প্রক্রিয়া দ্রুত শেষ হওয়া উচিত। তিনি দাবি করেন, আলোচনার বেশিরভাগ বিষয়ে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে এবং চূড়ান্ত সমঝোতা খুব শিগগিরই হতে পারে।
আরও পড়ুন, শেখ হাসিনাকে ফেরানোর আবেদন খতিয়ে দেখছে ভারত
ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালি এখন ব্যবসার জন্য উন্মুক্ত থাকলেও ইরানের সঙ্গে পূর্ণ চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য প্রবাহে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করাকে কেন্দ্র করে আঞ্চলিক কূটনীতিতে নতুন অগ্রগতি দেখা দেয়, যা এই সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয় : ট্রাম্প ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন