দৈনিক সংবাদ দিগন্ত

অবরোধ ভেঙে হরমুজ পেরোল ইরানি তেলবাহী ট্যাঙ্কার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন অবরোধ অগ্রাহ্য করে নতুন বার্তা দিল ইরান। সামুদ্রিক জাহাজ চলাচল ট্র্যাকিংকারী প্রতিষ্ঠান কেপলার -এর তথ্য অনুযায়ী, মোট ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে তিনটি ইরানি ট্যাঙ্কার সফলভাবে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

আরও পড়ুন, রুশ হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা ১৭

ফরাসি বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স- প্রেস -কে কেপলার জানায়, ‘ডিপ সি’, ‘সোনিয়া ১’ এবং ‘ডায়োনা’ নামের জাহাজ তিনটি চলতি মাসের শুরুতে ইরানের খার্গ দ্বীপ থেকে তেল লোড করে। এরপর গত বুধবার তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের পর এই প্রথম এত বড় পরিমাণ তেলবাহী ইরানি ট্যাঙ্কারের এমন যাত্রা আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। উল্লেখ্য, ইরানের তেল রপ্তানি কার্যত বন্ধ করতে গত সোমবার দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে ১০ এপ্রিল ‘স্টারলা’ নামের একটি জাহাজের পর আর কোনো ইরানি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেনি বলে জানিয়েছে কেপলার। 

আরও পড়ুন, ইরানের হুঁশিয়ারি: “আঙুল ট্রিগারে”, যেকোনো সময় যুদ্ধের প্রস্তুতি

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল -এর হামলার পর থেকে তেহরান হরমুজ প্রণালী কার্যত নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং অন্যান্য দেশের জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে। পাল্টা হিসেবে ওয়াশিংটন ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করে। এই পরিস্থিতিতে ইরানের সাম্প্রতিক তেল রপ্তানি কার্যক্রমকে অনেকে কৌশলগত শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বিষয় : অবরোধ ইরান হরমুজ প্রণালি ট্যাঙ্কার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

অবরোধ ভেঙে হরমুজ পেরোল ইরানি তেলবাহী ট্যাঙ্কার

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন অবরোধ অগ্রাহ্য করে নতুন বার্তা দিল ইরান। সামুদ্রিক জাহাজ চলাচল ট্র্যাকিংকারী প্রতিষ্ঠান কেপলার -এর তথ্য অনুযায়ী, মোট ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে তিনটি ইরানি ট্যাঙ্কার সফলভাবে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

আরও পড়ুন, রুশ হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা ১৭

ফরাসি বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স- প্রেস -কে কেপলার জানায়, ‘ডিপ সি’, ‘সোনিয়া ১’ এবং ‘ডায়োনা’ নামের জাহাজ তিনটি চলতি মাসের শুরুতে ইরানের খার্গ দ্বীপ থেকে তেল লোড করে। এরপর গত বুধবার তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের পর এই প্রথম এত বড় পরিমাণ তেলবাহী ইরানি ট্যাঙ্কারের এমন যাত্রা আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। উল্লেখ্য, ইরানের তেল রপ্তানি কার্যত বন্ধ করতে গত সোমবার দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে ১০ এপ্রিল ‘স্টারলা’ নামের একটি জাহাজের পর আর কোনো ইরানি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেনি বলে জানিয়েছে কেপলার। 

আরও পড়ুন, ইরানের হুঁশিয়ারি: “আঙুল ট্রিগারে”, যেকোনো সময় যুদ্ধের প্রস্তুতি

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল -এর হামলার পর থেকে তেহরান হরমুজ প্রণালী কার্যত নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং অন্যান্য দেশের জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে। পাল্টা হিসেবে ওয়াশিংটন ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করে। এই পরিস্থিতিতে ইরানের সাম্প্রতিক তেল রপ্তানি কার্যক্রমকে অনেকে কৌশলগত শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত