দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

গণমাধ্যমে পেশাগত সম্পর্ক জোরদারে এগোচ্ছে বাংলাদেশ–চীন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়-এ তথ্যমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে চীন-এর রাষ্ট্রদূত বলেন, ঢাকাবেইজিং-এর সম্পর্ক আরও জোরদার করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কূটনীতি, প্রশিক্ষণ এবং জনযোগাযোগ খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ।

বৈঠকে চীনা প্রতিনিধি দলের পাশাপাশি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।বৈঠকে রাষ্ট্রদূত জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে আগ্রহী চীন। এর মাধ্যমে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমের পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন, সরকারি ও জরুরি সেবার গাড়ির জন্য তেল পাম্পে বিশেষ লাইন, জাজিরায় নতুন নির্দেশনা

এছাড়া আগামী জুলাই ও অক্টোবর মাসে দুটি পৃথক সামিট আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব সামিটের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার আদান-প্রদান হবে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশগ্রহণের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র এবং প্রযুক্তিগত উৎকর্ষে দেশটির অগ্রগতি প্রশংসনীয়।

আরও পড়ুন, শেষ মুহূর্তে জটিলতা কাটল: এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই হচ্ছে

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তন ঘটছে। এই প্রেক্ষাপটে ঢাকা–বেইজিং সম্পর্ক আরও জোরদার হলে উভয় দেশই উপকৃত হবে এবং নতুন প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। মন্ত্রী জানান, এসব খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ সবসময়ই আন্তরিক এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় চীনের এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার।

বিষয় : সাক্ষাৎ চীন বাংলাদেশ সম্পর্ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

গণমাধ্যমে পেশাগত সম্পর্ক জোরদারে এগোচ্ছে বাংলাদেশ–চীন

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত