সরকারি চাকরিজীবী ও জরুরি সেবার যানবাহনের জন্য তেল পাম্পে বিশেষ লাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় এ ব্যবস্থা বৃহস্পতিবার থেকে কার্যকর করা হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট এক ঘণ্টা করে জরুরি সেবার যানবাহনের জন্য আলাদা লাইনে জ্বালানি সরবরাহ করা হবে।
আরো পড়ুন , স্বাধীনতা পুরস্কার ২০২৬ খালেদা জিয়ার পক্ষে পুরস্কার নিলেন জাইমা রহমান
জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ফিলিং স্টেশনে হাসপাতাল, অ্যাম্বুল্যান্স, বিদ্যুৎ বিভাগ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি দপ্তরের যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি দেওয়া হবে।নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই বিশেষ সেবা চালু থাকবে।তবে পাম্পে জ্বালানি মজুদ থাকা সাপেক্ষে এই সেবা কার্যকর হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।এছাড়া পাম্প কর্তৃপক্ষকে সরকারি নিয়ম অনুযায়ী সুশৃঙ্খলভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন