এনটিআরসিএ’র অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতা শেষ পর্যন্ত কাটল শেষ মুহূর্তে। ফলে আগামী ১৮ এপ্রিল নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করে এই আদেশ দেন।এর আগে একই দিন সকালে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক
শুনানি নিয়ে পরীক্ষা দুই মাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।রিটকারীদের পক্ষে শুনানি করা আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল জানিয়েছিলেন, শুধু পরীক্ষা নয়, এনটিআরসিএ’র ২৫ মার্চের সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরেই বিতর্কের সূত্রপাত। গত ২৯ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষকতার অভিজ্ঞতা ১০ থেকে ১৫ বছর চাওয়া হলেও, আবেদন প্রক্রিয়া চলাকালীন সময়েই তা পরিবর্তন করে ১৮ বছর করা হয়।এতে আগেই
আরো পড়ুন , সরকারি ও জরুরি সেবার গাড়ির জন্য তেল পাম্পে বিশেষ লাইন, জাজিরায় নতুন নির্দেশনা
আবেদন করা অনেক প্রার্থী অযোগ্য হয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। পরে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন এলাকার ১১৪ জন আবেদনকারী হাইকোর্টে রিট করেন।হাইকোর্ট এ বিষয়ে চার সপ্তাহের রুল জারি করে সংশ্লিষ্টদের জবাব দিতে বললেও, চেম্বার আদালতের সর্বশেষ আদেশে আপাতত পরীক্ষা আয়োজনের পথে আর কোনো বাধা থাকছে না।এই সিদ্ধান্তে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এলেও, মূল মামলার শুনানি ও চূড়ান্ত রায় নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।
বিষয় : নিয়োগ পরীক্ষা প্রধান শিক্ষক

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন