দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আমি তো অযোগ্য উপদেষ্টাই বটে—মাহফুজ আলমের কটাক্ষ

অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা থাকাকালীন নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা উল্লেখ করে সমালোচনা করেছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম। বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। মাহফুজ আলম লেখেন, রামগঞ্জ–লক্ষ্মীপুর এলাকার উন্নয়নের জন্য কয়েকজন উপদেষ্টার সঙ্গে একাধিকবার দেখা করলেও কোনো ধরনের সহযোগিতা পাননি। এমনকি ডিও লেটার দেওয়ার পরও প্রত্যাশিত সহায়তা মেলেনি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন, ‘জুলাই সনদ বাস্তবায়নই জাতীয় বকেয়া’ : নাহিদ ইসলাম

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের চাপ বা সিদ্ধান্তের কারণে তার এলাকায় কোনো সহযোগিতা দেওয়া হয়নি।পোস্টে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার কীভাবে পরিচালিত হয়েছে—তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও এর বাইরে অনেক বাস্তব ঘটনা রয়েছে, যা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি।

আরও পড়ুন, ১০ লাখ প্রাণ বাঁচাবে এই রাস্তা: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ

আরেকটি পোস্টে মাহফুজ আলম অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধিতার কারণে তার পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে নিজেকে “অযোগ্য উপদেষ্টা” হিসেবে কটাক্ষ করেন। তার এসব মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

বিষয় : উপদেষ্টা অযোগ্য মাহফুজ আলম অযোগ্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

আমি তো অযোগ্য উপদেষ্টাই বটে—মাহফুজ আলমের কটাক্ষ

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা থাকাকালীন নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা উল্লেখ করে সমালোচনা করেছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম। বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। মাহফুজ আলম লেখেন, রামগঞ্জ–লক্ষ্মীপুর এলাকার উন্নয়নের জন্য কয়েকজন উপদেষ্টার সঙ্গে একাধিকবার দেখা করলেও কোনো ধরনের সহযোগিতা পাননি। এমনকি ডিও লেটার দেওয়ার পরও প্রত্যাশিত সহায়তা মেলেনি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন, ‘জুলাই সনদ বাস্তবায়নই জাতীয় বকেয়া’ : নাহিদ ইসলাম

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের চাপ বা সিদ্ধান্তের কারণে তার এলাকায় কোনো সহযোগিতা দেওয়া হয়নি।পোস্টে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার কীভাবে পরিচালিত হয়েছে—তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও এর বাইরে অনেক বাস্তব ঘটনা রয়েছে, যা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি।

আরও পড়ুন, ১০ লাখ প্রাণ বাঁচাবে এই রাস্তা: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ

আরেকটি পোস্টে মাহফুজ আলম অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধিতার কারণে তার পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে নিজেকে “অযোগ্য উপদেষ্টা” হিসেবে কটাক্ষ করেন। তার এসব মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত